/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে কেমিক্যালের দোকানে আগুন

আইএনবি ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বংশালে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ২নং আরমানিটোলা মাঠের পাশের একটি কেমিক্যালের দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছেন কিনা তাও জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বংশালে কেমিক্যালের দোকানে আগুন

আপডেটের সময় : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১