/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে র‌্যাব-১ সদস্যরা মহানগরীর পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে দু’টি ভুয়া কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করেছেন। আটকের পর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সিদ্দিক সরকার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে স্ট্রং গার্ড বিডি প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির ১১ সদস্যকে এবং সন্ধ্যায় চান্দনা চৌরাস্তার গ্রেট ওয়াল সিটি এলাকা থেকে লিগেল ফোর্স সিকিউরিটি সার্ভিসের ৪ সদস্যকে আটক করা হয়। এসময় প্রতারণার শিকার ২৮ ভুক্তভোগীকেও উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

তিনি আরও জানান, আটককৃত প্রতারকরা বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে কিশোর-কিশোরীদের এই দু’টি প্রতিষ্ঠান নিয়ে আসতো। পরে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। দিনের পর দিন ঘুরলেও ভুক্তভোগীদের চাকরি দেয়া হতো না। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা মঙ্গলবার এ দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভুক্তভোগী ২৮ জনকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহরাব হোসেন আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

আপডেটের সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০