ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিবি পুলিশ শুক্রবার (৮ নভেম্বর) অভিযান চালিয়ে উলাশি গ্রাম থেকে ছয়টি পেট্টোল বোমা ও ধারালো অস্ত্রসহ আশিক হোসেন নামে যুবককে আটক করেছে ।

শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক আশিক উলাশী পূর্বপাড়ার শরিফুল ইসলাম পিপলুর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার প্রতারণা মামলার আসামি ধরতে উলাশী গ্রামের তরিকুল ইসলাম মিলন মেম্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে তার ভাতিজা আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং তার ঘরে তল্লাশি করে ছয়টি পেট্রোল বোমা, ৫টি ককটেল, ৪টি রাম দা, ৪টি হকিস্টিক উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক জানান, জব্দকৃত বোমা ও অস্ত্র তার চাচা তরিকুল ইসলামের। এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

আপডেট সময় ০২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯