/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে যুক্ত হচ্ছে দুটি এমআই-১৭১ হেলিকপ্টার

আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জন্য দুটি এমআই-১৭১এ-২ হেলিকপ্টার সংগ্রহে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। হেলিকপ্টার দুটি বাংলাদেশ পুলিশ ব্যবহার করবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) চলতি বছরের ২৮তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পরে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, জি টু জি ভিত্তিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্স থেকে নতুন দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনা হবে।

রাশিয়ান হেলিকপ্টারর্সের অধীন মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট এই এমআই-১৭১এ২ মধ্যম মানের বেসামরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার তৈরি করেছে।

সর্বোচ্চ মানের এমআই-৮/১৭ সিরিজের সক্ষমতা এমআই-১৭১এ২ হেলিকপ্টারে সংযুক্ত করা হয়েছে। এটি উলান-ইউডি অ্যাভিয়েশন প্লান্টের তেরি এমআই-১৭১এ১ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এই নতুন হেলিকপ্টারে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পাশাপাশি প্রধান রটার এবং গিয়ার সিস্টেম উন্নত করা হয়েছে।

আরেফিন জানান, সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর দুইটি ধারা সংশোধনের প্রস্তাব আংশিক অনুমোদন করা হয়েছে। প্রস্তাবের একটি ধারার সংশোধনের অনুমোদন দেওয়া হয়নি, এটি আরও যাচাইয়ের পরে পুনরায় সিসিইএ পাঠাতে বলা হয়েছে।

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে দুটি এমআই-১৭১ হেলিকপ্টার

আপডেটের সময় : ০২:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১