ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পার্শে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শহিদুল (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে। সে দৌলতপুর থানায় ১৪টি মাদক মামলার আসামি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুইদল মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করে।

নিহত শহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৬:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০