ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কাঁশিপুর মাদ্রাসা পাড়ার মৃত আবুল হোসেনর ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জান্টু (৩২) কে সোমবার দিবাগত রাতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

পুলিশ সুত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জীবননগর থানার শাহপুর ফাঁড়ির আইসি এসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কাঁশিপুর মাদ্রাসাপাড়ার কবরস্থানের পাশে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় ২০০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জান্টুকে গ্রেপ্তার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদকদ্রব্যসহ গ্রেপ্তার জান্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে জীবননগর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯