ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে ধর্মঘট কর্মসূচি পালন করছে। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করেছে। ধর্মঘটে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।

ধর্মঘটের ফলে মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ হয়ে যায়। ২৪ ঘণ্টার ধর্মঘট চলবে আগামীকাল সকাল ৬টা পযর্ন্ত।

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হতে শুরু করেন এবং দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাইয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে

আপডেট সময় ০৫:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯