বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি অনেক দিন পর আবার আলোচনায় । সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। এতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় তাকে। পোস্টের পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
প্রকাশের ২৩ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ দাঁড়ায় প্রায় ১৫ লাখে। এতে ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।
ভিডিওতে পরীমনির উপস্থিতি ও লুকের প্রশংসা করেছেন অনেক ভক্ত। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলেও অভিহিত করেছেন। তবে কিছু ব্যবহারকারী তার পোশাক নিয়ে কটাক্ষও করেন। এমন এক মন্তব্যের জবাবে পরীমনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া রঙিলা কিতাব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন পরীমনি। এরপর তাকে নতুন কাজে খুব একটা দেখা যায়নি।
সবশেষ তাকে দেখা গেছে কলকাতার সিনেমা ফেলুবক্সী-তে। এছাড়া সম্প্রতি লীসা গাজী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘ডোডোর গল্প’।
আইএনবি/বিভূঁইয়া