/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর ‘ওয়ান-ডি’ পিলারের ওপর ৩২তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে ।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন। এতে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর চার হাজার ৮০০ মিটার।

এর আগে গতকাল শনিবার (১০ অক্টোবর) দিনভর চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি।

শনিবার সকালে লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজ তিয়ান ই-তে করে রওনা দেওয়ার সময় জাহাজের নোঙরটি পদ্মায় পলি মাটিতে আটকা পড়ে। প্রচণ্ড স্রোতের কারণে উজান থেকে পলি ভেসে এসে অ্যাংকরটি পলি মাটির নিচে চাপা পড়ে। সেটি তুলতে দীর্ঘ সময় পার হয়ে যায়। পরে দুপুরের পর ভাসমান জাহাজটি ৪ ও ৫ নম্বর পিলারের উদ্দেশে রওনা দেয়। সেখানে সময়মতো পৌঁছলেও প্রচণ্ড স্রোতের কারণে জাহাজটি যথাস্থানে নোঙর করা সম্ভব হয়নি। তাই স্প্যানটিও গতকাল পিলারের ওপর তোলা যায়নি। আজ রবিবার সকালে স্প্যানটি পিলারের ওপর বসানো হয়েছে।

পদ্মা সেতু বিভাগ সূত্র জানা যায়, সেতুতে মোট ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ‘ওয়ান ডি’ স্প্যানটি বসে গেলে বাকি থাকবে আরো ৯টি স্প্যান বসানোর কাজ।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসল

আপডেটের সময় : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০