ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৈশপ্রহরীকে হত্যা করে ২০ লাখ টাকা লুট

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকান থেকে প্রায় ২০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন জানান, দুর্বৃত্তরা নৈশপ্রহরী এরশাদুল হককে (৫০) বাজারের মকবুলের চায়ের দোকানের সামনে একটি বাঁশের মধ্যে দুই হাত-পা বেঁধে মুখে গামছা গুজে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি প্রায় ১০ বছর ধরে এই বাজারে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্বৃত্তরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে ভিতরের মালামাল ও ক্যাশ লুট করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ডাকাতরা নগদ ১৫ লাখ টাকা ও ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

চিলমারী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, তদন্ত চলছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নৈশপ্রহরীকে হত্যা করে ২০ লাখ টাকা লুট

আপডেট সময় ০৮:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০