/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন বীর প্রতীক বদিউজ্জামান টুনু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • ১৭ Time View

রাজশাহী প্রতিনিধি: বীর প্রতীক বদিউজ্জামান টুনু রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

রোববার (২১ জুন) দিনগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন।

মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর পৈত্রিক বাড়ি রাজশাহী মহানগরের লক্ষ্মীপুরের ঝাউতলা মোড়ে। এ বাড়িতেই থাকতেন তিনি।

রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আরিফুল হক কুমারের চাচা শ্বশুর তিনি। কবি আরিফুল হক কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশকিছু দিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বদিউজ্জামান টুনু। এছাড়া বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। সপ্তাহখানেক আগে তিনি স্ট্রোক করেন। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। গত শনিবার (২০ জুন) তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে আবারও রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের সবার সঙ্গে আলোচনা করে বীর প্রতীক বদিউজ্জামান টুনুর দাফনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান আরিফুল হক কুমার।

বদিউজ্জামান টুনু ১৯৭১ সালে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তখন তার বয়স ছিল ৪২ বছর। ওই বয়সেই তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নেন। গেরিলাযুদ্ধের পাশাপাশি সম্মুখযুদ্ধও করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বদিউজ্জামান টুনু বীর প্রতীক খেতাব পান।

১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী বদিউজ্জামান টুনুর বড় ভাইয়ের দুই ছেলে, ছোট ভাই, ভগ্নিপতি ও ভাগ্নি জামাই নজমুল হককে হত্যা করে। নজমুল হক পাকিস্তান জাতীয় পরিষদের এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেমব্লি) ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

না ফেরার দেশে চলে গেলেন বীর প্রতীক বদিউজ্জামান টুনু

Update Time : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০