/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণপিটুনি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সোমবার সকালে উপজেলার কুমারখালী গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩৮) নামে এক মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক আবুল কাশেম একই গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ৫ জুলাই বিকালে কুমারখালী গ্রামের ৬ বছরের কন্যা শিশুটি তার খালার বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মুদি দোকানদার আবুল কাশেম কৌশলে শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় আবুল কাশেম দৌড়ে পালিয়ে যায়। তখন থেকেই একটি মহল ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করছিল। পরবর্তীতে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে সোমবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আবুল কাশেমকে পিটুনি দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। ইতিপূর্বেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারের পর কাশেম ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণপিটুনি

আপডেটের সময় : ০১:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০