ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সাক্ষ্য দেয়ায় ক্ষুর মেরে নারীকে হত্যা

নরসিংদী প্রতিনিধি : শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সাক্ষ্য দেয়ায় শহর বানুকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের সিরাজুদ্দীনের স্ত্রী।

নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, গত ৯ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আটজন আহত হন। এ ঘটনায় পরদিন নরসিংদী মডেল থানায় দুই পক্ষই আলাদা মামলা করা করে। এর মধ্যে একটি মামলার তদন্ত করতে শুক্রবার বিকেলে সঙ্গীয় ফোর্সসহ আলীপুরা গ্রামে যান নরসিংদী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন।

এ সময় শহর বানু ওই গ্রামের কামাল মেম্বারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। পরে পুলিশ চলে গেলে এতে ক্ষুব্ধ হয়ে কামাল মেম্বারের পক্ষের ৭/৮ জন শহর বানুর বাড়িতে গিয়ে তার গলায় ও কপালে ক্ষুর দিয়ে আঘাত করে। এতে শহর বানু গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আইএনবি/বিভঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে সাক্ষ্য দেয়ায় ক্ষুর মেরে নারীকে হত্যা

আপডেট সময় ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯