/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

দেশে ৩০তম পুলিশ সদস্যের মৃত্যু:করোনা

আইএনবি নিউজ:বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন । নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদরদফতর।

সদরদফতর জানায়, ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশে প্রাণ হারিয়েছেন মোট ৩০ জন। এছাড়া করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৪৯৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মোট ডিএমপির সদস্য রয়েছেন ২ হাজার ৫০ জন।

আইএনবি/ বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশে ৩০তম পুলিশ সদস্যের মৃত্যু:করোনা

আপডেটের সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০