ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩ ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ১ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মিছিলের প্রস্তুতি থেকে গ্রেপ্তার ১৩ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে সৈয়দপুরে তুলার মিল-গোডাউনে আগুন সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে ১০ জেলা আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

সংগ্রহিত ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় সংঘটিত জুলাই আন্দোলনের সময় পৃথক দুই হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উভয় মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক মন্ত্রী দীপু মনির।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় ০৭:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬