ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী Logo স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান Logo জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ Logo সমালোচনার কারনে প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করেন।

আদালত বলেছেন, ইউন একজন রাজনৈতিক ব্রোকারের কাছ থেকে বিনামূল্যে ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৮০ হাজার ডলার) মূল্যের জনমত জরিপ সেবা নিয়েছিলেন, যা সম্পূর্ণ অবৈধ। তিনি মোট ১৪ বার এই ফ্রি সেবা নেন। বিনিময়ে ওই ব্রোকারকে সুবিধা দিতে একজন সাবেক সংসদ সদস্যের মনোনয়নে নিজের প্রভাব খাটিয়েছিলেন বলে আদালত উল্লেখ করেছে।

তবে ৬৫ বছর বয়সী ইউন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি কখনো এ ধরনের জরিপ চাননি এবং কাউকে কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় আদালত বলেছিলেন, এই জরিপ সেবার পেছনে কোনো ‘কুয়িড প্রো কু’ বা স্বার্থের লেনদেন ছিল না। কিন্তু সোমবার ইউনের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত আগের রায়ের চেয়ে ভিন্ন হয়েছে।

উল্লেখ্য, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে মোট আটটি মামলায় জড়িত। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ সামরিক আইন জারির ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার মূল পরিকল্পনাকারী হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন।

এছাড়া, গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তার আরেকটি মামলায় সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে।
সূত্র: রয়টার্স

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

যমুনার পানি বাড়ছে , সিরাজগঞ্জের চরাঞ্চলে বন্যার শঙ্কা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৮:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬