/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

ডিএসসিসি’র ৭ কর্মী চাকরি হারালেন

আইএনবি নিউজ: রোববার (১৯ জুলাই) রাজধানীর ডিএসসিসি নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ ও দফতরে কর্মরত পাঁচ পরিচ্ছন্নতাকর্মী ও দুজন মালীকে চাকরিচ্যুত করা হয়েছে।

এতে ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের কর্মচ্যুত করা হয়।

এরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে আরো বলা হয়, যাদের কর্মচ্যুত করা হয়েছে তারা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। সংশ্লিষ্ট কর্মীদের বয়স এরইমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হল।

জনস্বার্থ জারি করা এ অফিস আদেশ ১৭ জুলাই তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিধায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলে অফিস আদেশে বলা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডিএসসিসি’র ৭ কর্মী চাকরি হারালেন

আপডেটের সময় : ১১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০