ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুতুবপুর থেকে ইয়াবাসহ শামীম সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত ১০টায় ডামুডার উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে শামীমকে আটক করা হয়।

র‌্যাব‌-৮ এর অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানান, র‌্যাব মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার ৬ নভেম্বর রাত ১০টায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মকফর আলী সরদারের ছেলে শামীম সরদার(৩০) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড সহ আটক করা হয় ।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে মাদক আইনে মামলা দিয়ে ইয়াবাসহ জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/জে.এম/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডামুড্যায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৭:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯