ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ

ঝিনাইদহপ্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের মসলেম উদ্দীনের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুর রহমান (২৭)।

ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে একজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা করেছেন, যার নং ০৬/১৯।

মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লা রোববার সকালে জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় শনিবার বিকেলে শিশুটিকে চানাচুর ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় লম্পট হাফিজুর। এরপর ফতেপুর বাজার থেকে চানাচুর ভাজা কিনে মাঠে নিয়ে একটি কলাবাগানে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় ধর্ষক শিশুটিকে বাড়ি পৌঁছে দিলে পরিবারের লোকজন প্রথমে মহেশপুর ও রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি (তদন্ত) এস এম আমানুল্লা আরো জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৭:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯