/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানি গেলেন রাষ্ট্রপতি

আইএনবি ডেস্ক: জার্মানির উদ্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম।

ঢাকা ত্যাগের আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বার্লিনের চ্যারিটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জার্মানি গেলেন রাষ্ট্রপতি

আপডেটের সময় : ০৮:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১