ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

আইএনবি ডেস্ক: জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীতে তার বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে—সেটি পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শওকত মাহমুদ। তিনি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

আপডেট সময় ০১:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫