ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পিকআপ ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শহরতলীর বঙ্গজ ফ্যাক্টরির সামনে পিকআপ ধাক্কায় রবিউল ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম শহরতলী দৌলতদিয়ারের আওলাদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১ টায় দৌলতদিয়ার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ রবিউলকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক পিকআপটি আটক করে থানায় নেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় পিকআপ ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ১০:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯