/* */
Dhaka , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে

আইএনবি ডেস্ক: জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছে চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে মাদকের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে আলাদা আদালত গঠনের পক্ষেও মতামত দেওয়া হয়। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি তাদের ইতিবাচক মনোভাবের কথাও জানান। একই সঙ্গে অনলাইনে মাদক বেচাকেনা বন্ধে কঠোরভাবে মনিটরিং করে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেওয়া হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সদস্যরা মাদক বন্ধে কঠোর অবস্থানের পক্ষে তাদের অভিমত জানান। শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে মত ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘চাকরিতে নিয়োগের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো এটা আমরা শুরু করতে যাচ্ছি। অনেক চাকরিজীবী বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে যারা চাকরি করছেন, যারা মাদকের বিরুদ্ধে কাজ করছেন, তাদের মধ্যে যাকে মাদকাসক্ত বা মাদকের সঙ্গে জড়িত বলে মনে করছি এবং ডোপ টেস্টে যারা শনাক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাময়িক বরখাস্ত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যত নিয়োগ হচ্ছে সেখানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি যেকোনো চাকরির জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে। ’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে

আপডেটের সময় : ০৬:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১