ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কৃপাপুর এলাকা থেকে আশাপূর্ণ চাকমাকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তার কাছ চার রাউন্ড গুলি, ভারতীয় ও চাইনিজ মুদ্রাসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর ।

এছাড়াও তার কাছে বেশ কিছু রাষ্ট্রবিরোধী লিফলেট অবৈধ চাঁদা আদায়ের রশিদ বইসহ বেআইনি নথিপত্র পাওয়া গেছে। আশাপূর্ণ চাকমা এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

করোনাভাইরাসের কারণে দেশ একটি সংকটময় সময় পার করছে। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গ্রুপের চাঁদাবাজি পাহাড়ের হতদরিদ্র মানুষের কাছে চরম আতঙ্কে পরিণত হয়েছে। পাহাড়ি জনমনে এই আতঙ্ক দূর করতে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অব্যাহত রাখবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০২:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০