/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে মুনসুর খান প্লাজায় আগুন

আইএনবি ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় অবস্থিত ‘মুনসুর খান প্লাজা’ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ০২ মিনিটে এসি মসজিদের পাশের ওই ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়।

খবর পাওয়ার পর সরু গলি ও তীব্র যানজট ঠেলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স, লালবাগ ও পলাশী ফায়ার স্টেশনসহ মোট ১০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ এবং ঘটনাস্থলে পানির কোনো স্থায়ী উৎস না থাকায় হোসপাইপ টেনে ও পানিবাহী গাড়ি ব্যবহার করে উদ্ধারকর্মীদের কাজ করতে চরম বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ফায়ার সার্ভিস আগুন যেন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

চকবাজারে মুনসুর খান প্লাজায় আগুন

আপডেটের সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬