ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর থেকে বের হতেই গৃহবধূ খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বুধবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হতেই গৃহবধূ নাসরিন আক্তারকে (৩৪) কুপিয়ে খুন করেছে এক দূর্বৃত্ত।

নিহত নাসরিন একই গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নাসরিনের স্বামী ফারুক ও ছেলে নাইমুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তারা তিনজন একই বিছানায় ঘুমিয়েছে। ফজরের আজানের পর নাসরিন ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে তারা ঘর থেকে বের হলে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। তবে তার চেহারা দেখতে পাননি। পরে নাসরিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঘর থেকে বের হতেই গৃহবধূ খুন

আপডেট সময় ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০