ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: পাটওয়ারী দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, সার্চ ইঞ্জিন গুগলে বাংলাদেশে দুর্নীতিতে শীর্ষ পেশা হিসেবে এক নম্বরে রাজনীতিবিদ এবং দুই নম্বরে আমলাদের নাম আছে ।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

রুমিন ফারহানা বলেন, এখানে ২০ কোটি ৭৮ লাখ টাকা মঞ্জুরের প্রস্তাব রাখা হয়েছে। আমি প্রতীকী হিসেবে ৫০০ টাকা হ্রাস করার প্রস্তাব দিয়েছি।

আমি মন্ত্রণালয়ের এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম, গুগল কী বলে? বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো, কোনটা? দেখলাম এক নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, দুই নম্বরে আছে আমলাদের নাম। কোনো রাজনীতিবিদ যখন পেশা হিসেবে লেখেন রাজনীতি, তখন আমি সঙ্গত কারণেই খুব অবাক হই।

রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতো দেশেই সম্ভব; যে দেশটি ২০০৫ সাল থেকে শুরু করে ২০১০ পর্যন্ত টানা পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা বিগত সরকারের আমলে ছাগলকাণ্ড দেখেছি।

রুমিন বলেন, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায়, কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায়, তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভালো খবর সেটি নয়। সে কারণেই ঠিক যেভাবে একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেনি, একইভাবে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান-পরবর্তী সরকারও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে মোটেও আন্তরিক নয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

আপডেট সময় ০১:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬