/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি

আইএনবি ডেস্ক:: আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলা কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকাল ১১টার দিকে হঠাৎ করেই কারাগার থেকে গোলাগুলির শব্দ আসে। মুহুর্মুহূ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রায় দু’ঘণ্টা পর দুপর পৌনে ১টার দিকেও গোলাগুলি চলছিল।

জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। দেশের বিভিন্ন কারাগারের বন্দীদের বিক্ষোভের খবর পেয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দীরাও বিক্ষোভ শুরু করেন। কারাবন্দীরা মুক্তির দাবিতে আজ বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি।

জেল সুপার জানান, হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি

আপডেটের সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪