/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৯ ,শনাক্ত ৩৫৩১

আইএনবি নিউউ: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জনে।

রোববার (২১ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে চার জন, সিলেট বিভাগে এক জন, বরিশাল বিভাগে চার জন, খুলনায় চার জন রংপুরে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাসায় মারা গেছেন ছয় জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং নারী ৪ জন।

অধ্যাপক নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৩১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১৯ হাজার ৮১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৬ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭ হাজার ৬২৪ জন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৯ ,শনাক্ত ৩৫৩১

আপডেটের সময় : ১০:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০