ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট চলছে

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচিটি শুরু করেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানা যায়।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, খুলনার আড়ংঘাটা থানা এলাকায় গত ৪ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হলে ওই মামলার চার্জশিটে দুইজন ট্যাংক-লরি শ্রমিককে আসামী করা হয়।

এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি করছেন। এই কর্মবিরতিসহ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট চলছে

আপডেট সময় ০৬:৪১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯