/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি দিতে গিয়ে অনেকে আহত

আইএনবি ডেস্ক: রাজধানী ও এর আশপাশের জেলায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত আহত হয়েছেন বেশকিছু মানুষ। আহতদের মধ্যে শতাধিক মানুষকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা কোরবানির দেওয়ার সময় চাকুতে জখম হয়েছেন। তাঁদের কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়েও আহত হয়েছেন অনেকে।

আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে ১১টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢামেকে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় আহত হয়ে সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে সূত্র জানিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোরবানি দিতে গিয়ে অনেকে আহত

আপডেটের সময় : ০৬:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১