ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের চাপায় বাবা-মেয়ে নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার বিকেল ৪ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যানে চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে হেদায়াতুল হক (৪৫) এবং হেদায়াতুল হকের মেয়ে সারা পারভিন (৪)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সারা পারভিনের বড় বোন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন হেদায়াতুল।

মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিলে ঘটনাস্থলে মারা যায় বাবা মেয়ে। একই দুর্ঘটনায় আহত বড় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাভার্ডভ্যানের চাপায় বাবা-মেয়ে নিহত

আপডেট সময় ০২:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০