/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

কর্মসংস্থান সৃষ্টিতে ১০৫ কোটি ডলার অনুমোদন

আইএনবি নিউজ: শনিবার (২০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনাভাইরাস দুর্যোগে দেশে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি হারানোর ঝুঁকি মোকাবিলায় ১ দশমিক ০৫ বিলিয়ন বা ১০৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩০ কোটি টাকা) অর্থ ছাড় দিয়েছে বিশ্বব্যাংক।

তিনটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থ ছাড় দেয়া হয়েছে।

প্রকল্প তিনটির মাধ্যমে সরাসরি সাড়ে তিন লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে। অবদান রাখবে পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতেও।

মহামারি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করার পাশাপাশি ভবিষ্যতে সংকট মোকাবিলায় তিনটি প্রকল্পে এই অনুমোদন দেয়া হয়েছে।

চলমান সংকটে প্রকল্পগুলোকে অসাধারণ উদ্যোগ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, কোভিড-১৯ মহামারিটি দরিদ্র জনগোষ্ঠীকে গভীরভাবে বিপদে ফেলেছে। প্রকল্পগুলো ডিজিটাল অর্থনীতির ভিত্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি উন্নত কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করবে।

আইএনবি/ বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান সৃষ্টিতে ১০৫ কোটি ডলার অনুমোদন

আপডেটের সময় : ১২:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০