ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা রোগী তল্লাশির নামে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়াপাড়া গ্রামে রোববার (২৯মার্চ) রাত ৩টার দিকে করোনা রোগী তল্লাশির নামে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করেন। সোমবার ধর্ষণের শিকার ওই কিশোরীর (১৪) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান, ওইদিন প্রথমে পুলিশ পরিচয়ে ৫ যুবক করোনাভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে প্রবেশ করে। সবাইকে মারধর করে তার মেয়েকে তুলে নিয়ে যায় একই গ্রামের মিজান, পুষনসহ পাঁচজন যুবক। পরে ঝিনাই নদীর পাড়ে এক জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে রবিবার সকালে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ওই দিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে পুষন ও মিজানসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে মিজান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

করোনা রোগী তল্লাশির নামে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

আপডেট সময় ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০