ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে বুধবার রাত ৮ টার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকার দক্ষিণ স্টেশন, পশ্চিম রত্মাপালং, ৯নং ওয়ার্ডে একটি বাসায় ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনজিও কর্মীর নাম আবদুল্লাহ আল মাসুদ। তিনি মহেশখালী থানার বড় মহেশখালী গ্রামের মোহাম্মদ শফির ছেলে।

জানা যায়, স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে ইউপি সদস্যের সহায়তায় উখিয়া থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল মাসুদ একটি এনজিও সংস্থায় কর্মরত। ৪ থেকে ৫ মাস যাবৎ তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪