/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

ঈদ করতে বাড়িতে এসে ছেলের হাতে বাবাকে খুন!

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে আজ শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে বাবা-ছেলের তর্কাতর্কির একপর্যায় একমাত্র ছেলে মিলন মিয়ার (২০) আঘাতে তার বাবা হাবিবুর রহমান খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে নকলা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়া ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে। গত রাতে সে বাড়িতে আসে ঈদ করতে। সকালে তার বাবার সঙ্গে পারিবারিক সমস্যার কারণে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মিলন তার বাবাকে বগলের চিপায় ধরে রাখে। এতে হাবিবুর রহমান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন নকলা হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নেওয়ার পর তিনি রাস্তায় মারা যান।

বাবার মৃত্যুর খবর পেয়ে ঘাতক ছেলে পালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ খবর পেয়ে নকলা থানার পুলিশ মুজার বাজার এলাকা থেকে ঘাতক ছেলে মিলনকে আটক করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি হত্যা কি না তা বিস্তারিত বলা সম্ভব হবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদ করতে বাড়িতে এসে ছেলের হাতে বাবাকে খুন!

আপডেটের সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০