ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যানসহ ৬ খাদ্য কর্মকর্তা জেলহাজতে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ইউপি চেয়ারম্যানসহ ৬ খাদ্য কর্মকর্তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচটি ভুয়া প্রকল্প তৈরি করে ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে রয়েছে।

ঠাকুরগাঁও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামানের আদালতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আটককৃতদের উপস্থিত করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আগে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে ।

জেলহাজতে পাঠানো ওই ৬ জন হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিল্পব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহাম্মদ, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।

জানা গেছে, ওই ৬ জন পরস্পর যোগসাজশে ও জালিয়াতিমূলকভাবে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদরাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে ৫টি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। ওই ৬ মেট্রিক টন চালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি চেয়ারম্যানসহ ৬ খাদ্য কর্মকর্তা জেলহাজতে

আপডেট সময় ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯