ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমসাধুর চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বুধবার (১৩ নভেম্বর) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আট মাইল নামক স্থানে আলমসাধুর চাপায় শোভন আলী নামের এক শিশু নিহত হয়েছে।

নিহত শোভন আলী সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আলমসাধুযোগে নানীর সঙ্গে নানা বাড়ির উদ্দেশে বের হয় শোভন। এসময় আট মাইল নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রের একটি বাস আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শোভন। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আলমসাধুর চাপায় শিশু নিহত

আপডেট সময় ০৮:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯