/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

আইজিপির নি‌র্দেশ সড়‌ক-মহাসড়‌কে চাঁদাবা‌জি ব‌ন্ধে : গ্রেপ্তার ১০৯

আইএনবি নিউজ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নি‌র্দে‌শে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত (বৃহস্পতিবার, ১৮ জুন) পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় ১০৯ জন‌কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সদর দফতর জানায়, চলতি মাসের শুরুর দিকে আইজিপি বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেন। এ ল‌ক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক নেতৃবৃ‌ন্দের সা‌থে পু‌লিশ সদর দফতরে আ‌য়ো‌জিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চ‌লে‌ছে। যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইজিপির নি‌র্দেশ সড়‌ক-মহাসড়‌কে চাঁদাবা‌জি ব‌ন্ধে : গ্রেপ্তার ১০৯

আপডেটের সময় : ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০