ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক

আইএনবি ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘গতকাল বিকেলে আমার মেয়ের সঙ্গে ছেলেটা মোবাইল নিয়ে বসে ছিল।

পরবর্তীতে আমার মেয়েকে ছাদে নিয়ে গিয়ে এই অত্যাচার করেছে। মেয়ে প্রথমে আমাদের কিছু না জানালেও রাতে তার মাকে সব বলে। পরবর্তীতে মধ্যরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু। যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক

আপডেট সময় ০৩:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫