ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক
 বিএনপি’র অ্যাডমিনিস্টেশন ও দেশ পরিচালনার কোনও অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি: বিএনপি’র অ্যাডমিনিস্টেশন ও দেশ পরিচালনার কোনও অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কুমিল্লা জেলায় একটি পার্টি সেন্টারে শনিবার (৬ জুন) দুপুরে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে আছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে যা দাম বেড়েছিল তিন মাসে ততটুকু গ্যাসের দাম বাড়াতে তারা সক্ষম হয়েছে। সবমিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম মব বন্ধ করার ঘোষণা দিলেও মব বাড়ার সঙ্গে সঙ্গে সর্বক্ষেত্রে সরকার দলীয় লোকজনের সেখানে সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না।’

এনসিপি এই নেতা বলেন, ‘যারা একটা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। এই সক্ষমতা এনসিপির তৈরি হয়েছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোনও ব্যক্তি বা দল নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে এনসিপিই।’

তিনি বলেন, ‘যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ আগামীতে বাংলাদেশে এনসিপির রোল মডেল জেলা হিসেবে কুমিল্লাকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র সভাপতি তারিকুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

 বিএনপি’র অ্যাডমিনিস্টেশন ও দেশ পরিচালনার কোনও অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

আপডেট সময় ১০:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬