ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) বিকেলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী শিশু ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে ওই শিশু বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী শিশুটিকে তুলে নিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরিবারের স্বজনরা জানান, লোকলজ্জা ও ভয়ে তারা শুরুতে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা গুরুতর অবনতি হওয়ায় পরদিন সোমবার তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময় ০৩:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬