ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘণ্টার আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। আর এতে করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ধানের গুদাম, লেপ-তোষক, ঔষধের ফার্মেসি, মুরগির ফার্ম, মুদি মাল, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি দোকান

আপডেট সময় ০৫:৩৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫