ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

সিলেটের শাহ পরাণ মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত ৪০

সিলেট প্রতিনিধি: সিলেটে শাহপরাণ (র.) মাজারে আলেম-জনতার সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গত ৩ দিন থেকে শাহপরাণ (র.) মাজারে বার্ষিক ওরস চলছিলো। এই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ-শাহপরাণ মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোন অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবেনা বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

এদিকে ওরস চলাকালীন সময় কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য আলেম-সমাজের প্রতিনিধি দল মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহাড়ায় থাকেন।

এসময় লাল কাপড় বাধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে। তখন মাদরাসার ছাত্র-শিক্ষকরা এসময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র-শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাবুগুলো ভেঙে দেন। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের ৪০ জন আহত হন। পরে ভোররাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আলেম-সমাজের কয়েকজন অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও উত্তেজনা শুরু হওয়ামাত্র তারা সেখান থেকে চলে যায়। পরে পরিস্থিতি বেগতিক হয়ে উঠে। এ বিষয়ে মাজার কমিটির কারো বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

সিলেটের শাহ পরাণ মাজারে দুর্বৃত্তদের হামলা, আহত ৪০

আপডেট সময় ০৬:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪