ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তার নাম সৈয়দ মারুফ হোসেন (২৭) ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার সাজেদা হাসপাতালের সামনে রোববার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ মারুফ হোসেন লক্ষ্মীপুরের রায়পুরের মীর বাড়ি কেরোয়া এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ি মারুফের মোটরসাইকেলকে (যার নং নোয়াখালী-ল-১১-৫৯০৩) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত গাড়ির চালক দ্রুত পালিয়ে যান। তাই এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ০৬:১৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২