ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আইএনবি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, ধাপে ধাপে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে গোটা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য একযোগে নির্বাচন ও গণভোটের মাঠে নিরাপত্তার ডিউটি করবে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএপি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আপডেট সময় ০৫:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬