ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি:বৈষম্যবিরোধী আন্দোলনে জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার পিংনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রুমেল তালুকদার উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঠান্ডু মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ২ আগস্ট সরিষাবাড়ী থানায় আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন বিএনপি কর্মী অলি মিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুমেল তালুকদার পালিয়ে ছিলেন।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিংনা ইউনিয়ন এলাকায় এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি সরিষাবাড়ী থানায় পুলিশি হেফাজতে আছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, সরিষাবাড়ী থানার এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫