ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪

আইএনবি ডেস্ক: রাজধানীর বক‌শীবাজা‌রে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থী‌দের দুই পক্ষের মধ্যে শ‌নিবার রাত ১০টার দি‌কে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। খবর পেয়ে পু‌লিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

আহতরা হলেন, ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো. ওমর (২২) ও মাবিক (২১)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাঁদের কারও পায়ে, কারও মাথায় চোট লেগেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদ্রাসার ভেত‌রে এক‌টি মিলাদ মাহ‌ফি‌লের অনুষ্ঠান চলছিল। সেই মাহ‌ফি‌লে শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যা‌য়ে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে কয়েকজন আহত হন। খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫