ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের একটি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার ভোররাত ৪টার দিকে শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিনলিফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শ্রমিক আবুল কালাম (২২) পৌরসভার সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের পাশে একটি ওয়ার্কশপে কাজ করতেন। আহতরা হলেন—আবুল হোসেন (৫৫), নাইম উদ্দিন (২৪) ও হোসেন আহমেদ (৩৮)। তাদের মধ্যে নাইম ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের একজন ওই ফিলিং স্টেশনের শ্রমিক, অপর দুজন সিএনজি চালক বলে জানিয়েছেন ম্যানেজার মো. আল আমিন।

ফিলিং স্টেশন ম্যানেজার, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোররাত ৪টার দিকে গ্রিনলিফ ফিলিং স্টেশনে আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে। এ সময় বাসের সিলিন্ডারে গ্যাস ঢোকানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি অটোরিকশা চালকেরা ছোটাছুটি করেন। এ সময় ঘটনাস্থলে মারা যান ওয়ার্কশপ শ্রমিক আবুল কালাম। আহত হন তিনজন।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নাইম ও আবুল হোসেনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিলেন তারা। হঠাৎ আল মদিনা পরিবহন নামে একটি বাস ফিলিং স্টেশনে এসে লাইনে না দাঁড়িয়ে সরাসরি গ্যাস নিতে চলে যায়। এ সময় পাম্পের অপারেটর বাসের গ্যাস সিলিন্ডারে গ্যাস দিতে শুরু করেন। একপর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের মধ্যে দুজনের পা ও একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘সড়কে যেন ফিটনেসবিহীন কোনো পরিবহন চলাচল করতে না পারে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

এর আগে গত ১৪ অক্টোবর রাতে এই গ্যাস পাম্পে মেঘনা পরিবহন নামে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সদর উপজেলার চরমনসার বটু মিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্ছানগর এলাকার সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেনসহ তিনজন মারা যায়। এ সময় আহত হয় ২০ জন। এই নিয়ে গত দুই মাসে এই গ্যাস পাম্পে দুটি দুর্ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় ০৮:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪