ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজারহাটে ১ মন পঁচা মহিষের মাংস জব্দ, ভ্রাম্যমান আদালতে মাটিচাপা দিয়ে বিনষ্ট

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ১ মন পচা ও অর্ধগলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংসগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৩৮কেজি মহিষের মাংস জব্দ করেন। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা মহিষের মাংস পরীক্ষা করে তা পঁচা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কসাই আবুল কালাম (৫০) প্রায় ২০ দিন আগের অবিক্রীত মহিষের মাংস দীর্ঘদিন সংরক্ষণ করেন।

বৃহস্পতিবার(২১মে) সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কসাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী মাংসগুলো জব্দ করা হয়। ওই দিন রাজারহাট থানা পুলিশ ও
আনসার বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত পঁচা মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন ডা. রুজিনা আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর আ. লতিফ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

আপডেট সময় ১১:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬